ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ই-অরেঞ্জের সিইও আমান উল্লাহ গ্রেফতার
দেশজুড়ে আলোচিত ই-কমার্স প্রতারণার অন্যতম প্রধান হোতা ও সিইও আমান উল্লাহ চৌধুরীকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ।
শুক্রবার (২৭ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাসলিমা।
সূত্রের খবর, ই-অরেঞ্জ নামের ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে আমান উল্লাহ চৌধুরী দেশের হাজার হাজার গ্রাহকের সঙ্গে প্রতারণা করে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ৫৪টি মামলা দায়ের রয়েছে।
তিনি একাধিকবার কারাভোগ করেছেন এবং জামিনে মুক্ত হয়ে পলাতক ছিলেন। গণঅভ্যুত্থানের সময় থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির বাইরে চলে যান।
বিশ্বস্ত সূত্র জানায়, আমান উল্লাহ শুধু প্রতারণা চক্রের নেতা নন, তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের অর্থ যোগানদাতা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
তদন্তে জানা গেছে, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় তিনি ঢাকা মহানগর ও জেলা আওয়ামী যুবলীগসহ বিভিন্ন নেতাকর্মীদের অর্থায়ন করেছেন। তিনি তার এ্যালিফ্যান্ট রোডের অফিসে ‘শেখ হাসিনাতেই আস্থা’ নামের একটি প্রচার সেল গঠন করে সরকারের পক্ষ থেকে ২৪ ঘণ্টা আন্দোলনবিরোধী প্রচার চালিয়েছেন।
এছাড়া আন্দোলনের বিরুদ্ধে অনলাইন প্রপাগান্ডা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমত প্রভাবিত করার তথ্যও পাওয়া গেছে।
তদন্তে আরও উঠে এসেছে, ই-অরেঞ্জ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ গোপনের জন্য তিনি সরকারের ছত্রছায়ায় ‘জেলে থাকার নাটক’ করেছেন, যা জনসচেতনতা ও তদন্তকে বিভ্রান্ত করার জন্য ছিল।
বিমানবন্দর থানার ওসি তাসলিমা বলেন, “গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আমান উল্লাহ চৌধুরীকে গ্রেফতার করেছি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী