ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
হিরো আলম প্রসঙ্গে যা বললেন রিয়া মনি
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনি তাদের বিচ্ছেদের জন্য তৃতীয় পক্ষকে দায়ী করেছেন।
শুক্রবার (২৭ জুন) বিকেলে নিজের ফেসবুক প্রোফাইলে তিনটি ছবি পোস্ট করে রিয়া মনি লেখেন, “সম্পর্ক গড়ে তুলতে যেমন সময় লাগে, ভেঙে দিতেও তেমন সময় লাগে। সম্পর্ক গড়ে ওঠে দুজনের সমঝোতায়, কিন্তু ভাঙে তৃতীয় পক্ষের হস্তক্ষেপে।”
ছবিগুলোতে দেখা যায়, প্রাইভেটকারে অসুস্থ হিরো আলমের মাথা নিজের কোলে রেখেছেন রিয়া মনি।
এর আগের দিন, বৃহস্পতিবার (২৬ জুন) রাতে বগুড়ার ধুনট উপজেলায় এক বন্ধুর বাড়িতে ঘুমের ওষুধ অতিরিক্ত খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন হিরো আলম। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে ঢাকায় স্থানান্তর করা হয়। প্রাক্তন স্ত্রী রিয়া মনিই নিজ উদ্যোগে তাকে প্রাইভেটকারে করে ঢাকায় নিয়ে যান।
রিয়া মনির পোস্ট এবং আলমের অসুস্থতার ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।
ঘটনাস্থলে থাকা বন্ধু ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হিরো আলম রিয়া মনিকে হারিয়ে গভীর হতাশায় ছিলেন। ওই বন্ধুর মতে, “তিনি আমার বাড়িতে এসেছিলেন একটু একান্ত সময় কাটাতে। চারপাশে লোকজনের বাড়তি কৌতূহল ও বিরক্তিকর আচরণে তিনি ভীষণ অস্বস্তিতে ছিলেন। রিয়া মনিকে হারানোর কষ্ট থেকেই হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছেন।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে