ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
এনবিআর ‘শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত
জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চলমান অচলাবস্থা নিরসনে ‘শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবির প্রেক্ষিতে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপে বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় অর্থ উপদেষ্টার কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত আসে।
প্রায় আড়াই ঘণ্টাব্যাপী বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা, অর্থসচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, এনবিআর চেয়ারম্যানসহ বোর্ডের ১৬ জন সদস্য।
আলোচনার পর তিনটি মূল সিদ্ধান্তে একমত হয় সংশ্লিষ্টরা: এনবিআরের বিরুদ্ধে ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি প্রত্যাহার করা হবে; সাম্প্রতিক দুটি বিতর্কিত বদলির আদেশ পুনর্বিবেচনা করা হবে; এবং আগামী ১ জুলাই বিকেল ৪টায় এনবিআর অধ্যাদেশ সংশোধন নিয়ে একটি বিস্তারিত আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এই সভায় অংশ নেবেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতা, রাজস্ব খাত সংশ্লিষ্ট পরামর্শক কমিটির সদস্য এবং জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা। আলোচনার ভিত্তিতে ৩১ জুলাই ২০২৫-এর মধ্যে প্রস্তাবিত অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
সরকার মনে করছে, এসব উদ্যোগের ফলে এনবিআরের কর্মকাণ্ডে স্বাভাবিকতা ফিরবে এবং ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানি ও অন্যান্য জনসেবা কার্যক্রমে গতি আসবে। সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে যথারীতি দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
একইসঙ্গে, সরকার আশা করছে—জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদও ভবিষ্যতে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি