ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
প্রধান উপদেষ্টা-সিইসির বৈঠক নিয়ে যা বললেন সালাহউদ্দিন
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বৃহস্পতিবার (২৬ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে, তা জনসমক্ষে স্পষ্টভাবে প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি।
শুক্রবার (২৭ জুন) বিকেলে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ দাবি জানান।
তিনি বলেন, “আমাদের ধারণা, আসন্ন জাতীয় নির্বাচন, বিশেষ করে ফেব্রুয়ারিতে সম্ভাব্য নির্বাচনের বিষয়েই আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা ও সিইসির মধ্যে। আমরা মনে করি, সেপ্টেম্বরে প্রস্তুতি নিলে নির্বাচন আয়োজন সম্ভব।”
সালাহউদ্দিন আরও বলেন, “বিএনপি মনে করে, নির্বাচনের বিষয়ে যদি উভয় পক্ষ সম্মত হন, তবে সেটা স্পষ্ট করে জনগণের সামনে আনা উচিত। সিইসিকে হয়তো ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতির বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা।”
তিনি দাবি করেন, “সব রাজনৈতিক দল জাতীয় নির্বাচন নিয়ে একমত হলেও এই সময়ের মধ্যে স্থানীয় নির্বাচন আয়োজন সম্ভব নয়। স্থানীয় নির্বাচন নয়, আমাদের মূল লক্ষ্য জাতীয় নির্বাচন। নির্বাচন কমিশনের প্রধান দায়িত্বই হচ্ছে অবাধ, সুষ্ঠু জাতীয় নির্বাচন নিশ্চিত করা। আমরা আশা করি, অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে নিরপেক্ষ ভূমিকা রাখবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ