ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রেমিকের দেশে পাড়ি জমাচ্ছেন সংগীতশিল্পী কনা!
জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার ছয় বছরের বৈবাহিক জীবনের ইতি টেনেছেন। তিনি নিজেই তা নিশ্চিত করেছেন। গত ১৬ জুন ব্যবসায়ী গোলাম মো. ইফতেখার গহীনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়েছে তার।
তবে বিচ্ছেদের কারণ হিসেবে ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, কনার ব্যক্তিজীবনে আরেকজনের আগমন ঘটেছে। জানা গেছে, গিটারিস্ট মো. শাহরিয়ার সাঈদ (শুভ্র)-এর সঙ্গে কনার ঘনিষ্ঠতা দীর্ঘদিনের। তাদের সম্পর্ক নিয়ে বিনোদন অঙ্গনে আগে থেকেই কানাঘুষা ছিল। যদিও কনা এই সম্পর্কের বিষয়টি অস্বীকার করেছেন এবং শুভ্র বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে জানা গেছে।
এদিকে আসন্ন জুলাইয়ের মাঝামাঝি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ‘আনন্দমেলা’য় অংশ নিতে কনা দেশ ছাড়ছেন। আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে, অনুষ্ঠান শেষে কিছুদিন ব্যক্তিগত সময়ও কাটাবেন তিনি যুক্তরাষ্ট্রে।
এদিকে কনার নতুন প্রেমিক শুভ্রর আগের সংসার নিয়েও তৈরি হয়েছে জটিলতা। তার স্ত্রী শেখ জাবিন নাসেরের সঙ্গে বর্তমানে আলাদা থাকছেন তিনি। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ২১ এপ্রিল কনা ভালোবেসে গহীনকে বিয়ে করেছিলেন। তবে সংসারে দীর্ঘদিন ধরেই চলছিল অশান্তি, যার পরিণতিতে এসেছে এই বিচ্ছেদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে