ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
এবার ‘নতুন বাংলাদেশ দিবস’ নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস
আওয়ামী লীগ সরকারের পতন এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হওয়া দিন ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করেছে বর্তমান সরকার। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ বিষয়ে অবস্থান স্পষ্ট করেন।
পোস্টে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সেই পোস্টে লিখেন, ‘৮ নয় ৫ই আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত।’
আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার তিনটি নতুন দিবস ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে:
৫ আগস্ট: ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিনটি ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ দিনটি ‘ক’ শ্রেণিভুক্ত এবং ইতিমধ্যে সাধারণ ছুটি হিসেবে ঘোষিত হয়েছে।
৮ আগস্ট: নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের দিনটিকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালন করা হবে। এটি ‘খ’ শ্রেণিভুক্ত দিবস।
১৬ জুলাই: রংপুরে গণআন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের স্মরণে দিনটিকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এটিও ‘খ’ শ্রেণিভুক্ত দিবস।
বুধবার (২৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ এ–সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে। এতে বলা হয়, প্রতি বছর যথাযথ মর্যাদায় এই দিবসগুলো পালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে।
এই ঘোষণার মধ্য দিয়ে নতুন রাজনৈতিক অধ্যায়ের গুরুত্বপূর্ণ সময়গুলো স্মরণীয় করে রাখার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী