ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
৮ আগষ্ট বিপ্লব বেহাত হওয়ার দিবস পালনের হুশিয়ারি ইনকিলাব মঞ্চের
ঢাবি প্রতিনিধি: আগামী ৮ আগষ্ট যদি সরকারের পক্ষ থেকে 'নতুন বাংলাদেশ দিবস' পালন করা হয় তাহলে সেদিন "বিপ্লব বেহাত হওয়া দিবস" পালন করার হুশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী।
শুক্রবার (২৭ জুন) বেলা ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ইনকিলাব মঞ্চ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন তিনি।
হাদী বলেন, সরকার ১৬ জুলাইকে আবু সাইদ দিবস ঘোষণা করেছে। কিন্তু এদিন তো কেবল আবু সাঈদই শহীদ হয়নি। সেদিন সারা বাংলাদেশে মোট ছয় জন শহীদ হয়েছে। তাই সকল শহীদদের প্রতি সম্মান রেখে এদিনকে 'শহীদ দিবস' বা 'জুলাই শহীদ দিবস' ঘোষণা করার দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, এই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনেক অবদান ছিল। যখন ঢাবিতে আন্দোলন পুরোপুরি বন্ধ হয়ে গেছিল তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ই এ আন্দোলন টিকিয়ে রেখেছিল। এছাড়াও এই আন্দোলনের আরো অনেক স্টেকহোল্ডার আছে। এখন সবাইকে দিবস দিতে গেলে এটি একাত্তরের চেতনা ব্যবসার মত হয়ে যাবে। তাই দিবস হবে কেবল দুইটি। একটি ১৬ জুলাই শহীদ দিবস বা জুলাই শহীদ দিবস এবং আরেকটি ৫ আগস্ট দ্বিতীয় স্বাধীনতা দিবস।
তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র দেওয়ার ৩০ কর্মদিবস পার হলেও এখনো ঘোষণাপত্র দেওয়া হয়নি। জুলাই ঘোষণাপত্র তৈরিতে শহীদ পরিবার ও আহতদের সাথে কথা বলে তাদের আকাঙ্ক্ষা শুনতে হবে এবং তার ভিত্তিতে ঘোষণাপত্র প্রণয়ন করতে হবে।
এছাড়াও জুলাই ঘোষণাপত্রের দাবিতে আগামী ১ জুলাই শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত 'লালমার্চ' করার ঘোষণা দেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- কবে শুরু হচ্ছে ঢাবির ভর্তি আবেদন, জানাল কর্তৃপক্ষ
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ