ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ঘুমের ওষুধ খেয়ে হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
আলোচিত কনটেন্ট ক্রিয়েটার আশরাফুল আলম হিরো আলম ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। বগুড়ার ধুনট উপজেলায় তার ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে বেড়াতে এসে আজ শুক্রবার (২৭ জুন) দুপুরে তিনি এই চেষ্টা করেন।
হিরো আলমকে অচেতন অবস্থায় উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, হিরো আলম এখন শঙ্কামুক্ত। তিনি এখনো স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ৩টায় হিরো আলম বগুড়া থেকে ধুনট উপজেলার যমুনা নদীর তীরে ভান্ডারবাড়ি গ্রামে তার বন্ধু নাট্যকার জাহিদ হাসান সাগরের বাড়িতে আসেন। রাতে দুই বন্ধুর মধ্যে রিয়া মনিকে নিয়ে দীর্ঘ আলাপ-আলোচনা হয়। এরপর তারা পৃথক বিছানায় ঘুমিয়ে পড়েন।
শুক্রবার সকাল ১১টায় হিরো আলমকে ঘুম থেকে ডেকে তোলার চেষ্টা করেন তার বন্ধু জাহিদ হাসান সাগর। তিনি দেখেন, হিরো আলমের বালিশের পাশে ঘুমের ওষুধ পড়ে আছে এবং তাকে জাগানো যাচ্ছে না। তাৎক্ষণিকভাবে সাগর তাকে চিকিৎসার জন্য ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হিরো আলমের বন্ধু জাহিদ হাসান সাগর বলেন, "দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু হিরো আলম রাতে আমার বাড়িতে এসে রিয়া মনিকে নিয়ে অনেক হতাশার কথা বলেন। হিরো আলম জানান, তিনি যেখানেই যান, সেখানেই লোকজন তাকে বিরক্ত করেন এবং নানা প্রশ্ন করেন। একটু নিরিবিলি সময় কাটানোর জন্য তিনি আমার বাড়িতে এসেছেন। আমার ধারণা, রিয়া মনিকে না পাওয়ার হতাশা থেকেই সে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন।"
হিরো আলমের শারীরিক অবস্থা সম্পর্কে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মনিরুজ্জামান জানান, ঘুমের ওষুধ সেবন করে হিরো আলম অসুস্থ হয়ে হাসপাতালে এসেছেন। তাকে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।
তবে হিরো আলমের সঙ্গে থাকা লোকজন তাকে অন্য হাসপাতালে নিয়ে যেতে চাচ্ছেন না। এখানেই রাখতে চান। ডাঃ মনিরুজ্জামান আরও জানান, হিরো আলমের জীবন নিয়ে কোনো ঝুঁকি নেই; তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী