ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
সরকারি চাকরিতে আসছে অবসরের নতুন নিয়ম
ড. মুহাম্মদ ইউনূসের অন্তবর্তী সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবসর গ্রহণের নতুন নিয়ম চালু করতে যাচ্ছে। এখন থেকে ১৫ বছর চাকরি পূর্ণ করলেই স্বেচ্ছায় অবসরে যেতে পারবেন রকারি কর্মকর্তা-কর্মচারীরা। জনপ্রশাসন সংস্কারের অংশ হিসেবে গঠিত ড. আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বাধীন কমিশনের সুপারিশ অনুযায়ী এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ১৮ জুন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র নিশ্চিত করেছে। ওই বৈঠকের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এই সুপারিশ বাস্তবায়নের মূল উদ্দেশ্য হলো বিতর্কিত তিন জাতীয় নির্বাচনে (২০১৪, ২০১৮ ও ২০২৪) বিশেষ ভূমিকা পালনকারী কর্মকর্তাদের অবসরে পাঠানো। ফ্যাসিবাদী সরকারের আমলে বিতর্কিত ভূমিকা রাখা যেসব কর্মকর্তার চাকরির মেয়াদ ২৫ বছর হয়নি, তাদের বর্তমানে 'বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা' (ওএসডি) করে বসিয়ে বেতন দেওয়া হচ্ছে। এমন কর্মকর্তাদের অবসরে পাঠাতে মুয়ীদ কমিশনের এই সুপারিশ কার্যকর করা হচ্ছে।
মুয়ীদ কমিশনের সুপারিশের ৯.৩ অনুচ্ছেদে বলা হয়েছে: "সিভিল সার্ভিস অ্যাক্ট, ২০১৮-এর ৪৫ ধারা সংশোধনক্রমে কোনো সরকারি কর্মচারীর ২৫ বছর চাকরিকাল পূর্তিতে তাকে সরকার কর্তৃক বাধ্যতামূলক অবসর প্রদানের বিধান বাতিল করার জন্য সুপারিশ করা হলো। তবে বিধান রাখা যায় যে, কোনো সরকারি কর্মচারী ১৫ বছর চাকরি পূর্তিতে অবসর নিতে আবেদন করলে সরকার তা মঞ্জুর করতে পারবে।"
বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২৫ বছর চাকরি পূর্ণ হলে পেনশন সুবিধাসহ স্বেচ্ছায় অবসরে যেতে পারেন। এছাড়া সরকার চাইলে কাউকে ২৫ বছর চাকরি পূর্ণ হলে বাধ্যতামূলক অবসরেও পাঠাতে পারে। যেকোনো সময় এ বিষয়ে পরিপত্র জারি করতে পারে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী