ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
২০২৬ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
বিশ্বজুড়ে মুসলমানদের জন্য পবিত্র রমজান মাস একটি আধ্যাত্মিক ও তাৎপর্যপূর্ণ সময়। ২০২৬ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ২০২৬ সালে রমজান মাস শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি, বুধবার। ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যায় নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে।
আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থা এক বিবৃতিতে জানায়, শাবান মাসের ২৯ তারিখে সূর্যাস্তের সময় আকাশে চাঁদ দেখার অনুকূল অবস্থা তৈরি হবে। তাই রমজান শুরু নিয়ে ১৮ ফেব্রুয়ারির সন্ধ্যায় ঘোষণার সম্ভাবনা প্রবল। তবে তারা জোর দিয়ে বলে, রমজান শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত দেশটির ধর্মীয় কর্তৃপক্ষের চাঁদ দেখার ওপরই নির্ভর করবে।
একই সঙ্গে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখও উল্লেখ করা হয়। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে ২০ মার্চ, শুক্রবার।
প্রসঙ্গত, প্রতিটি দেশ নিজস্ব ধর্মীয় নিয়ম মেনে চাঁদ দেখার ভিত্তিতে রমজান ও ঈদের তারিখ নির্ধারণ করে। যেমন—সৌদি আরব, আমিরাত, কুয়েত ও কাতারের মতো দেশগুলোতে জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়। অন্যদিকে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মতো দেশগুলো মানবচক্ষু দ্বারা চাঁদ দেখাকে প্রধান মানদণ্ড হিসেবে গ্রহণ করে। ফলে এক দেশের সঙ্গে আরেক দেশের মধ্যে রমজান বা ঈদের শুরুর দিনে এক-দুই দিনের পার্থক্য দেখা যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত