ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
হাসিনার দেশত্যাগের ব্রেকিং দিয়ে শফিকুল আলমের আন্তর্জাতিক স্বীকৃতি
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ সংক্রান্ত সংবাদ প্রকাশ করে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও সাংবাদিক শফিকুল আলম। তিনি এ খবর নিজেই নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নিজের ফেসবুক পোস্টে শফিকুল আলম লেখেন, “এটা আমার জন্য বড় খবর। ‘বাংলাদেশ বিপ্লব’ এবং শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে ব্রেকিং নিউজ কাভার করার জন্য অনারেবল মেনশন পেয়েছি।” তিনি পোস্টের সঙ্গে একটি ছবিও সংযুক্ত করেন, যেখানে দেখা যায়—সোসাইটি অব পাবলিশারস ইন এশিয়া (এসওপিএ) অ্যাওয়ার্ড ২০২৫-এ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগে বাধ্য হন এবং ভারতে আশ্রয় নেন। সে সময় শফিকুল আলম আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি’র ঢাকা ব্যুরো প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন এবং তিনিই এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সংবাদ আন্তর্জাতিক মাধ্যমে প্রথম প্রকাশ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী