ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
সৌদি প্রো লিগেই থাকছেন রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে চলমান জল্পনার অবসান ঘটলো অবশেষে। সৌদি আরব ছাড়ছেন না পর্তুগিজ সুপারস্টার। আল নাসরের সঙ্গে আরও দুই বছরের নতুন চুক্তিতে সম্মত হয়েছেন তিনি—এই খবর নিশ্চিত করেছে সৌদি প্রো লিগের ক্লাবটি বৃহস্পতিবার এক বিবৃতিতে।
রোনালদো ২০২২ সালের ডিসেম্বরে আল নাসরের সঙ্গে ২০ কোটি মার্কিন ডলারের বিশাল চুক্তিতে যোগ দেন। সেই চুক্তির মেয়াদ চলতি মাসেই শেষ হওয়ার কথা ছিল। তবে শেষ হওয়ার আগেই ক্লাবটি তার সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করল।
সম্প্রতি সৌদি প্রো লিগে আল ফাতেহর বিপক্ষে হারের পর সামাজিক মাধ্যমে রোনালদোর দেওয়া একটি বার্তা ঘিরেই গুঞ্জনের সূত্রপাত—“এই অধ্যায় শেষ। তবে গল্প? এখনও লেখা চলছে।” এই মন্তব্যে অনেকেই ধরে নিয়েছিলেন, সৌদি ক্যারিয়ারের ইতি টানছেন রোনালদো।
কিন্তু সেই ধারণা ভুল প্রমাণিত হলো। নতুন চুক্তিতে চূড়ান্ত সই করার পর রোনালদো নিজেই সামাজিক মাধ্যমে লেখেন, “একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। একই আবেগ, একই স্বপ্ন। চলো একসঙ্গে ইতিহাস গড়ি।”
এ সিদ্ধান্ত নিঃসন্দেহে স্বস্তি এনে দেবে আল নাসর ভক্তদের জন্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ