ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
সাবেক ২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ইমরান আহমদ এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার জন্য আবেদন করেছিলেন।
ইমরান আহমদের বিরুদ্ধে অভিযোগ:
দুদকের আবেদনে বলা হয়েছে, ইমরান আহমদ নবম থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে অসৎ উপায়ে তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে ৯০ লাখ ৬৭ হাজার ৪৮৫ টাকা অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। এছাড়াও, তার নামে থাকা পাঁচটি ব্যাংক হিসাবে মোট ৩ কোটি ৬ লাখ ২৩ হাজার ৭২৯ টাকা জমা এবং ২ কোটি ৯৭ লাখ ৮৯ হাজার ৭৫৫ টাকা উত্তোলনসহ মোট ৬ কোটি ৪ লাখ ১৩ হাজার ৪৮৪ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। এই লেনদেনগুলো দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অর্জিত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তরের মাধ্যমে মানিলন্ডারিং অপরাধের সাথে জড়িত, যা শাস্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং বর্তমানে তা তদন্তাধীন।
খালিদ মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ:
খালিদ মাহমুদ চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়েছে, নৌ-পরিবহন মন্ত্রণালয়ে পাবলিক সার্ভেন্ট থাকাকালীন তিনি অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে ৫ কোটি ৭৩ লাখ ৮২ হাজার ৬৮৭ টাকা অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। এছাড়া, তার ১১টি ব্যাংক হিসাব ও পাঁচটি কার্ড হিসাবের মাধ্যমে মোট ১৩ কোটি ৬৮ লাখ ২৩ হাজার ৫১০ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। এই লেনদেনগুলো দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অর্জিত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তরের মাধ্যমে মানিলন্ডারিং অপরাধের সাথে জড়িত, যা শাস্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং বর্তমানে তা তদন্তাধীন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক