ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
শেখ হাসিনাসহ ১৮৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫৬ জনের নাম উল্লেখ করে ১৮৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে খুলনার একটি আদালতে।
বৃহস্পতিবার (২৬ জুন) বিএনপির এক কর্মসূচিতে হামলার অভিযোগে এই আবেদনটি করা হয়। মামলার বাদী খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। দুপুর ১২টায় তার পক্ষে মামলার আবেদন জমা দেন আইনজীবী সৈয়দ শামীম হাসান।
আইনজীবী জানান, মামলায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, হত্যাচেষ্টা ও সহিংসতার অভিযোগসহ মোট ১০টি ধারায় অভিযোগ আনা হয়েছে। আদালত আবেদন গ্রহণ করলেও এখনো কোনো আদেশ দেননি।
মামলার আসামিদের তালিকায় আছেন শেখ হাসিনার চাচাতো ভাই ও সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ আসনের সাবেক এমপি শেখ সালাহউদ্দিন জুয়েল, শেখ সোহেল উদ্দিন, শেখ রুবেল, শেখ বেলাল উদ্দিন বাবু এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
এছাড়াও মামলায় নাম রয়েছে সাবেক এমপি বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক, সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানা, মহানগর যুবলীগ নেতৃবৃন্দ এবং পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের। এমনকি স্থানীয় পাঁচজন সাংবাদিকের নামও আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আইনজীবী দাবি করেন, ২০২৩ সালের ১৯ মে খুলনা প্রেসক্লাব চত্বরে বিএনপির কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ ও গুলিবর্ষণ করে কর্মসূচি পণ্ড করে দেয়। এতে অন্তত ৫০-৬০ জন আহত এবং ৯ জন গ্রেপ্তার হন। মামলায় শেখ হাসিনাকে ‘হামলার নির্দেশদাতা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী