ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি ইরানের কৃতজ্ঞতা
ঢাকায় অবস্থিত ইরান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে ইসরায়েল ও তার মিত্রদের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ায় বাংলাদেশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (২৬ জুন) প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার, জনগণ, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের বিভিন্ন প্রতিনিধিরা যেভাবে ইরানের পাশে দাঁড়িয়েছেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় হয়ে থাকবে।
ইরান দূতাবাসের ভাষ্যমতে, বাংলাদেশের জনগণ শান্তিপূর্ণ সমাবেশ, মানবিক বিবৃতি এবং স্পষ্ট অবস্থান গ্রহণের মাধ্যমে ন্যায়বিচার, মানবাধিকার, স্বাধীনতা ও জাতীয় সম্মানের প্রতি তাদের দৃঢ় অঙ্গীকার প্রকাশ করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের এই সংহতি শুধু ইরানের প্রতি বন্ধুত্বের নিদর্শন নয়, বরং এটি বিশ্বজুড়ে অন্যায় ও আগ্রাসনের বিরুদ্ধে একটি স্পষ্ট নৈতিক অবস্থানও।
ইরান দাবি করেছে, তাদের জনগণের প্রতিরোধ একটি শক্তিশালী জাতীয় ঐক্য ও দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রতিফলন, যা বিশ্বের কাছে এ বার্তা দেয় যে— আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ কেবল বৈধ অধিকার নয়, এটি একটি নৈতিক ও মানবিক দায়িত্ব।
বিশ্বজুড়ে সহিংসতা ও সম্প্রসারণবাদের বিরুদ্ধে দেশগুলোর মধ্যে পারস্পরিক সংহতি আরও প্রয়োজন বলে জানিয়ে ইরান বাংলাদেশকে ‘বন্ধুপ্রতিম ও ভ্রাতৃপ্রতিম’ রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী