ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ইরান থেকে ২৬ বাংলাদেশি পাকিস্তানে প্রবেশ করবে আজ
ইরানের রাজধানী তেহরান থেকে প্রত্যাবাসনের প্রক্রিয়ায় থাকা ২৬ জন বাংলাদেশি নাগরিক বৃহস্পতিবার (২৬ জুন) পাকিস্তানে প্রবেশ করবেন। পাকিস্তানে প্রবেশের পর তাদের করাচিতে নেওয়ার ব্যবস্থা করবে দেশটির সরকার। এরপর সেখান থেকে তারা বিমানে করে বাংলাদেশে ফিরবেন।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি জানান, দিন শেষ হওয়ার আগেই প্রত্যাবাসনের আওতায় থাকা ২৬ জন পাকিস্তানের সীমান্ত অতিক্রম করবেন। এরপর করাচি হয়ে তারা দেশে ফিরবেন।
তিনি আরও বলেন, “তুরস্কের মাধ্যমে ফিরিয়ে আনার কথাও ভাবা হয়েছিল। তবে যেহেতু যুদ্ধ পরিস্থিতি এখন অনেকটাই শান্ত, তাই নতুন করে বড় কোনো উত্তেজনার আশঙ্কা নেই।”
ফিরে আসার আগ্রহ কমে আসা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, “আমি নিজেই দু’একজনের কথা জানি যাদের বিকল্প পথে ফেরানোর ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু তারা আর ফিরতে চায় না। এ থেকে বোঝা যাচ্ছে, এখন আর বিষয়টি নিয়ে বড় কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। আর কেউ যদি ফিরতে চান, তাদের জন্যও বিকল্প ব্যবস্থা প্রস্তুত আছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী