ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
‘ডামি ভোট হয়েছিল’ স্বীকার করলেন সাবেক সিইসি
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনকে ‘ডামি’ ও ‘প্রহসনের নির্বাচন’ বলে মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের আদালতে রাষ্ট্রদ্রোহ মামলার শুনানিকালে তিনি এ মন্তব্য করেন।
শুনানিতে বিচারক হাবিবুল আউয়ালকে প্রশ্ন করেন, “যদি নির্বাচন প্রহসনের হয়ে থাকে, তাহলে আপনি পদত্যাগ করেননি কেন?” জবাবে তিনি বলেন, “আমার আগে কেউ পদত্যাগ করেননি।” একইসঙ্গে তিনি দেশের রাজনৈতিক সমঝোতার অভাব এবং অতীতের বিতর্কিত নির্বাচনের প্রসঙ্গও তুলে ধরেন।
মামলাটি বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, ২০২৪ সালের জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করে একতরফা নির্বাচন আয়োজন করা হয়, যা ছিল একটি প্রহসন। মামলায় ২৪ জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে আছেন সাবেক তিন সিইসি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক ছয় পুলিশপ্রধান।
এর আগে বুধবার (২৫ জুন) মগবাজার এলাকা থেকে হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলায় ইতোমধ্যে আরেক সাবেক সিইসি কে এম নূরুল হুদাকেও চার দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
বিএনপির অভিযোগ, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের তিনটি জাতীয় নির্বাচনেই গুম, গায়েবি মামলা ও সহিংসতা চালিয়ে বিরোধী দলকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা হয়, যা সরাসরি জনগণের ভোটাধিকার লঙ্ঘন।
হাবিবুল আউয়ালের এই বক্তব্য ও মামলার বিচারিক প্রক্রিয়া ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ