ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
বন্ধ এনবিআরের গেট, ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী
আরও তীব্র রূপ নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার আন্দোলন। আন্দোলনে থাকা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতাদের বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি। মূল ফটকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে কার্যালয়টিকে কার্যত ঘিরে রেখেছে।
ঐক্য পরিষদের নেতাদের অভিযোগ, এনবিআর সভাপতি ও অন্যান্য নেতাদের গেটেই আটকে দেওয়া হয়েছে, অথচ অন্যদিকে বলা হচ্ছে, সমস্যা সমাধানে আলোচনা চলছে এ ধরনের বৈপরীত্যপূর্ণ আচরণকে অসম্মানজনক বলেও তারা উল্লেখ করেন।
ঐক্য পরিষদের সভাপতি অতিরিক্ত কর কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার বলেন, আমরা আলোচনার বিরোধিতা করছি না, বরং বরাবরই আলোচনার পক্ষে থেকেছি। কিন্তু আজ যে আলোচনার ডাক এসেছে সেখানে আমাদের কাউকেই রাখা হয়নি। যারা মনোনীত হয়েছেন, তারা এই আন্দোলনের অংশই নন, বরং বিভিন্নভাবে আন্দোলন ব্যাহত করেছেন।
গতকাল সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ ঘোষণা দেয়, বর্তমান এনবিআর চেয়ারম্যানের অপসারণই তাদের একমাত্র দাবি, তার আগে কোনো আলোচনায় অংশ নেবেন না। একইসঙ্গে ২৮ জুন ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।
এর আগে ১২ মে সরকার এনবিআরকে দুটি পৃথক বিভাগে বিভক্ত করার অধ্যাদেশ জারি করলে তীব্র প্রতিবাদে ফেটে পড়েন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। পরবর্তী সময়ে সরকার এটিকে স্বাধীন ও বিশেষায়িত বিভাগে উন্নীত করার ঘোষণা দিলে ২৬ মে আন্দোলন সাময়িকভাবে স্থগিত হয়। তবে বর্তমান এনবিআর চেয়ারম্যানকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানায় ঐক্য পরিষদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী