ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
রাষ্ট্রদ্রোহের অভিযোগ সাবেক ৩ সিইসির বিরুদ্ধে
সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সহ মোট ২৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ যুক্ত করা হয়েছে।
বুধবার (২৫ জুন) মামলার তদন্ত কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালতে দণ্ডবিধির ১২০(ক), ৪২০ ও ৪০৬ ধারায় নতুন অভিযোগ সংযোজনের আবেদন করেন। আদালত শুনানি শেষে তা মঞ্জুর করেন।
বৃহস্পতিবার (২৬ জুন) ডিএমপির প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ২২ জুন বিএনপির পক্ষ থেকে একটি মামলা করা হয়। অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ সরকারের সময়কার ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব পালনের পরিবর্তে ভোটারদের ভয়ভীতি দেখিয়ে ভোট ছাড়াই নির্বাচন সম্পন্ন করে।
মামলায় ওই সময়ের তৎকালীন সিইসি—কাজী রকিবউদ্দীন আহমদ (২০১৪), এ কে এম নূরুল হুদা (২০১৮) এবং কাজী হাবিবুল আউয়াল (২০২৪) সহ পুলিশের সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, শহীদুল হক, জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ এবং চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আসামি করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, রাজনৈতিক নেতাকর্মীদের গণগ্রেফতার, গায়েবি মামলা, গুম-খুন ও নির্যাতনের মাধ্যমে বিএনপিকে নির্বাচন প্রক্রিয়া থেকে সরিয়ে রাখা হয়। এছাড়া নির্বাচন কমিশন, পুলিশ ও প্রশাসন একত্র হয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনগণের ভোটাধিকার হরণ করে।
মামলার সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে—বিভিন্ন ভোট কেন্দ্রের ভোটার, ভোট থেকে বঞ্চিত নাগরিক, দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সৎ প্রিজাইডিং অফিসার এবং স্থানীয় জনগণকে। প্রমাণ হিসেবে ব্যালট পেপারে থাকা সিল ও স্বাক্ষর যাচাই, সাক্ষীদের জিজ্ঞাসাবাদ ও অন্যান্য তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করা সম্ভব বলে মামলায় দাবি করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)