ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ১২টায় প্রকাশিত হবে। বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।
বুধবার বিকেলে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফল প্রকাশ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে অবস্থিত আইসিটি ভবনের কনফারেন্স রুমে উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
৮ বছর পর আবারও ভর্তি পরীক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছিল ২০১৪-১৫ শিক্ষাবর্ষে। এরপর থেকে জিপিএ ভিত্তিক ভর্তি কার্যক্রম চলছিল। তবে এবার ৮ বছর পর আবারও লিখিত ভর্তি পরীক্ষা নেয়া হয়েছে।
এই ভর্তি পরীক্ষাটি ছিল ১০০ নম্বরের এমসিকিউ (বহুনির্বাচনি) পদ্ধতিতে এবং সময় ছিল ১ ঘণ্টা। পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩৫। প্রতি সঠিক উত্তরে ১ নম্বর পাওয়া যাবে, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না।
মেধা তালিকা যেভাবে তৈরি হয়েছে
মেধাতালিকা তৈরি হয়েছে পরীক্ষার নম্বরের সঙ্গে এসএসসির জিপিএর ৪০% ও এইচএসসির জিপিএর ৬০% যোগ করে মোট ২০০ নম্বরের ভিত্তিতে।
কতটি কলেজে ভর্তি সুযোগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) কোর্স রয়েছে ৮৮১টি কলেজে। এর মধ্যে সরকারি ২৬৪টি এবং বেসরকারি ৬১৭টি। সর্বশেষ তথ্য অনুযায়ী, স্নাতকে আসন সংখ্যা প্রায় ৪ লাখ ৩৬ হাজারের বেশি। ডিগ্রি (পাস কোর্স) পর্যায়ে আসন সংখ্যা ছিল ৪ লাখ ২১ হাজার ৯৯০টি।
সংরক্ষিত কোটার আসন
প্রতিটি বিষয়ে ৮টি আসন কোটার জন্য সংরক্ষিত। এর মধ্যে বীর মুক্তিযোদ্ধার সন্তান ৩টি, আদিবাসী ১টি, প্রতিবন্ধী ১টি এবং পোষ্য কোটায় ৩টি।
মোবাইলের মাধ্যমে ফল জানার নিয়ম
ফল জানতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখুন:
nu athn রোল নম্বর এবং পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। ফিরতি মেসেজে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
ওয়েবসাইটে ফল জানার পদ্ধতি
ফলাফল দেখতে ভিজিট করুন: https://admission.nu.edu.bd/
ধাপসমূহ:
সাইটে প্রবেশ করে লগইন পেইজে যান।
পিন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
ড্যাশবোর্ড থেকে ‘ফলাফল’ অপশন নির্বাচন করুন।
সেখান থেকেই ফলাফল দেখা ও ডাউনলোড/প্রিন্ট করা যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর