ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
কাতার আমিরের জন্য খালেদা জিয়ার মৌসুমি ফল উপহার
কাতারের আমির ও প্রধানমন্ত্রীর জন্য বাংলাদেশের মৌসুমি ফল—ল্যাংড়া ও আম্রপালি জাতের আম এবং লিচু উপহার পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
বুধবার স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল পরিচালক ইব্রাহিম ইউসুফ আব্দুল্লাহ ওয়াই ফখরুলের কাছে এসব উপহারসামগ্রী হস্তান্তর করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী।
এ সময় এনামুল হক বলেন, “কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির জন্য খালেদা জিয়া এ উপহার পাঠিয়েছেন। এটি জাস্ট শুভেচ্ছা উপহার।”
তিনি আরও জানান, খালেদা জিয়া কাতারের উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য শুভকামনা জানিয়েছেন। পাশাপাশি আমির ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্যের কামনাও করেছেন। এছাড়া চিকিৎসার প্রয়োজনে কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর বিষয়টি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন তিনি।
প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। দীর্ঘ চার মাস পর ৬ মে তিনি একই এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরে আসেন।
উপহার হস্তান্তরের সময় কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম, মিশনের উপপ্রধান ওয়ালিউর রহমান, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি