ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করার প্রস্তাবে যা জানাল বিএনপি
একজন ব্যক্তি যেন সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করতে পারেন জাতীয় ঐকমত্য কমিশনের এই প্রস্তাবে বিএনপি একমত পোষণ করেছে। তবে সংবিধানে পৃথক একটি নিয়োগ কমিটি গঠনের প্রস্তাবকে দলটি সমর্থন করছে না।
বুধবার (২৫ জুন) ঐকমত্য কমিশনের বৈঠক শেষে এসব কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ৫ম সংশোধনীতে উল্লিখিত মৌলিক নীতিগুলো এবং কমিশনের নতুন প্রস্তাবগুলোর অনেকটির সঙ্গে বিএনপি একমত। তবে এসব নিয়ে এখনো পূর্ণ ঐকমত্য হয়নি।
সংবিধানে নতুন কোনো নিয়োগ বডি তৈরির পরিবর্তে বিদ্যমান আইন অনুযায়ী কমিশন বা সার্চ কমিটির মাধ্যমে সাংবিধানিক পদে নিয়োগ প্রক্রিয়া পরিচালনার পক্ষে মত দেয় বিএনপি। তার ভাষায়, মূল লক্ষ্য হওয়া উচিত নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত থেকে জবাবদিহিতা নিশ্চিত করা। সে জন্য নতুন করে কোনো কাঠামো তৈরির প্রয়োজন নেই।
তিনি আরও বলেন, আইন সংস্কার না করে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা উচিত নয়। এক সময় যারা স্বৈরতান্ত্রিক আচরণ করেছে, তাদের দোষে নির্বাহী বিভাগকে দুর্বল করা ঠিক হবে না।
সবশেষে তিনি নিশ্চিত করেন, প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ দশ বছরের মেয়াদ নির্ধারণের প্রস্তাবে বিএনপি একমত হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি