ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিসমিল্লাহ’ সংযোজন চায় জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামী সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা এবং বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজনের দাবি জানিয়েছে। বুধবার (২৫ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ষষ্ঠ দিনের সংলাপে অংশ নিয়ে এই দাবি তুলে ধরেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।
সংলাপ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে সংবিধানে এই ধর্মীয় উপাদানগুলো থাকা প্রয়োজন। সিপিবি ও দু-একটি বাম দল ছাড়া অধিকাংশ রাজনৈতিক দল আমাদের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছে।
তিনি আরও জানান, সাংবিধানিক পদে নিয়োগের জন্য প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি)-এর পরিবর্তে একটি সাংবিধানিক বিধিবদ্ধ নিয়োগ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে জামায়াত। এই কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, পিএসসি এবং মহাহিসাব রক্ষকের মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া পরিচালিত হবে।
ডা. তাহের বলেন, এ ব্যবস্থায় আর প্রধানমন্ত্রীর একক ক্ষমতায় নিয়োগ হবে না। বরং প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, জাতীয় সংসদের দুই কক্ষের স্পিকার ও ডেপুটি স্পিকার, সব বিরোধী দলের প্রতিনিধি, রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির প্রতিনিধিদের সমন্বয়ে এই কমিটি গঠিত হবে। এতে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান