ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
শত্রুপক্ষের হয়ে কাজ করা ৭০০ ভাড়াটে সৈনিক আটক
ইরানে চলছে ব্যাপক ধরপাকড়। ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগে শত শত ব্যক্তিকে গ্রেপ্তার করছে দেশটির নিরাপত্তা বাহিনী। স্কাই নিউজের তথ্যানুযায়ী, বুধবার (২৪ জুন) পর্যন্ত অন্তত ৭০০ জনকে ‘ইসরায়েলি ভাড়াটে সৈনিক’ হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এবং নূরনিউজ জানায়, গত ১২ দিনে ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এসব গ্রেপ্তার চালানো হয়েছে। ইরানি সামরিক সূত্র দাবি করেছে, এ সময়ের মধ্যে বিস্ফোরকবাহী ক্ষমতাসম্পন্ন ১০ হাজার ড্রোনও জব্দ করা হয়েছে।
ফার্স নিউজের মতে, ইসরায়েল-ইরান সাম্প্রতিক সংঘাত শুরুর পর থেকে ইহুদিবাদী সরকারের গুপ্তচর নেটওয়ার্ক ইরানে খুবই সক্রিয় হয়ে ওঠে। তবে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে ৭০০ জনের বেশি সন্দেহভাজন গুপ্তচরকে আটক করতে সক্ষম হয়েছে।
তবে স্কাই নিউজ স্বাধীনভাবে এসব দাবি যাচাই করতে পারেনি। ইরান সরকারও গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেনি। কর্তৃপক্ষের ভাষ্য, তদন্তের স্বার্থে এই তথ্য গোপন রাখা হয়েছে এবং ধৃতদের কঠোর শাস্তি দেওয়া হবে।
এছাড়া ইরানের পার্লামেন্ট একটি নতুন বিল পাস করেছে, যার ফলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা আংশিকভাবে স্থগিত করা হয়েছে। এখন থেকে আইএইএ’র পরিদর্শকদের ইরানে প্রবেশের জন্য জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন এবং নিরাপত্তা নিশ্চয়তা প্রয়োজন হবে।
নূরনিউজ জানিয়েছে, নতুন বিধিনিষেধের ফলে সংস্থাটি আর আগের মতো করে ইরানের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণ করতে পারবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর