ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
পদ্মা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে পদ্মা সেতুতে যানবাহন পারাপার ও টোল আদায়ে। সেতুর মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে ১ লাখ ১৯ হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা তিন দিন। এ সময় টোল আদায় হয়েছে ১৩ কোটি ২১ লাখ টাকারও বেশি, যা গত বছরের তুলনায় বেশি।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো.মাসুদ রানা শিকদার এবং পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ পদ্মা সেতু দিয়ে ৩৮ হাজার ৫১৭টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার ৯০০ টাকা। এছাড়া ১৮ মার্চ ৪১ হাজার ৮৮৫টি যানবাহন চলাচল করে, টোল আদায় হয় ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ২৫০ টাকা। আর গতকাল ১৯ মার্চ ৩৯ হাজার ২৮০টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৪৮ লাখ ৮৫ হাজার ৬৫০ টাকা।
এদিকে, মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার জানানো হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গৃহীত সুপরিকল্পিত প্রস্তুতি ও সমন্বিত ব্যবস্থাপনার ফলে পদ্মা সেতুতে রেকর্ড পরিমাণ যানবাহন পারাপার ও টোল আদায় সম্ভব হয়েছে। একই সঙ্গে পদ্মা সেতু দিয়ে একদিনে সর্বোচ্চসংখ্যক যানবাহন চলাচল ও সর্বোচ্চ টোল আদায়ের নতুন মাইলফলকও অতিক্রান্ত হয়েছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন শেখ জানান, টোল প্লাজায় একাধিক লেন সচল রাখায় দ্রুতগতিতে যানবাহন পারাপার নিশ্চিত করা হচ্ছে। ফলে ঈদযাত্রায় আগের মতো ভোগান্তি কমেছে।
তিনি আরও বলেন, পদ্মা সেতু উত্তর থানার সামনে এবার কোনো যানজট নেই। তাই ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও সেতু এলাকায় যাত্রা স্বস্তিদায়ক হয়ে উঠেছে।
পদ্মা সেতু চালুর পর থেকে টোল আদায় ও যানবাহন চলাচলে ধারাবাহিকভাবে নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন