ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
সিইসির সঙ্গে জামায়াতের বৈঠক আজ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ (বুধবার, ২৫ জুন) সকাল ১১টায় নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সিইসির একান্ত সচিব মো. আশরাফুল ইসলাম।
ইসি সূত্রে জানা গেছে, বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জামায়াতের নিবন্ধন সনদ পুনর্বহাল বিষয়ে আলোচনা হতে পারে।
এর আগে মঙ্গলবার (২৪ জুন) বিকেলে নির্বাচন কমিশন জামায়াতের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পুনর্বহাল করে এবং তাদের পূর্বের প্রতীক 'দাঁড়িপাল্লা' ফিরিয়ে দেয়। এতে করে দলটি পুনরায় নিজস্ব প্রতীক নিয়ে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেল।
উল্লেখ্য, ২০০৮ সালে জামায়াতে ইসলামীকে ১৪ নম্বর দল হিসেবে নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন। তবে ২০১৩ সালে হাইকোর্টের এক রায়ের পরিপ্রেক্ষিতে সেই নিবন্ধন বাতিল করা হয় এবং ২০১৬ সালে সুপ্রিম কোর্টের প্রশাসনিক আদেশে দলটির প্রতীকও নিষিদ্ধ করা হয়।
তবে চলতি বছরের ১ জুন আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে এবং প্রতীক ফিরিয়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দেয়। সেই অনুযায়ী ইসি আবারও দলটির প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরিয়ে দেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি