ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
২৭ বিলিয়ন ছাড়াল দেশের রিজার্ভ
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাম্প্রতিক সময়ে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট গ্রস রিজার্ভ বর্তমানে ২৭ দশমিক ৩০ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যা আগের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্দেশিত হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২২ দশমিক ২৪ বিলিয়ন ডলার।
মঙ্গলবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
সোমবার (২৩ জুন) পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ২৬ দশমিক ৮২ বিলিয়ন ডলার, আর বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২১ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। তারও আগে, ১৫ জুন পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ২৬ দশমিক ১৫ বিলিয়ন এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল ২০ দশমিক ৮৬ বিলিয়ন ডলার।
আরও আগে, ২৭ মে পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী দেশের মোট রিজার্ভ ছিল ২৫ দশমিক ৮০ বিলিয়ন ডলার, যা বিপিএম-৬ অনুযায়ী ছিল ২০ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।
প্রসঙ্গত, ২০১৩ সালের জুন শেষে দেশের রিজার্ভ ছিল মাত্র ১৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার। পাঁচ বছর পর, ২০১৮ সালে তা বেড়ে দাঁড়ায় ৩৩ দশমিক ৬৮ বিলিয়ন ডলারে। ২০২০ সালের ১ সেপ্টেম্বর তা ৩৯ বিলিয়নে পৌঁছায় এবং একই বছরের ৮ অক্টোবর প্রথমবারের মতো রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে।
পরবর্তী সময়ে করোনার মধ্যেও রিজার্ভ বৃদ্ধি অব্যাহত ছিল এবং ২০২১ সালের ২৪ আগস্ট তা রেকর্ড ৪৮ দশমিক ০৪ বিলিয়ন ডলারে পৌঁছায়। তবে ২০২২ সালের পর থেকে ডলার সংকট, আমদানি ব্যয়ের চাপ ও বৈদেশিক লেনদেনের ভারসাম্যহীনতার কারণে রিজার্ভে ধারাবাহিক হ্রাস দেখা দেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক