ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
সিন্ধু চুক্তি নিয়ে ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের
সিন্ধু পানি চুক্তি নিয়ে ফের ভারতকে হুঁশিয়ারি দিল পাকিস্তান। দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টো বলেছেন, “ভারত যদি পাকিস্তানকে তার ন্যায্য পানির ভাগ না দেয়, তাহলে যুদ্ধ অনিবার্য।”
সোমবার (২৩ জুন) পার্লামেন্টে বক্তব্যে বিলাওয়াল বলেন, “ভারত যদি পানি দেওয়া অস্বীকার করে, তাহলে আমাদের আবার যুদ্ধ করতে হবে।” তিনি ভারতের পদক্ষেপকে চুক্তিভঙ্গ হিসেবে উল্লেখ করে বলেন, “সিন্ধু চুক্তি কোনোভাবেই স্থগিত নয়। এটি দুই দেশের জন্যই বাধ্যতামূলক, এবং জাতিসংঘের নিয়ম অনুযায়ী পানি বন্ধ করার হুমকি অবৈধ।”
সিন্ধু অববাহিকার ছয়টি নদীর প্রসঙ্গ তুলে তিনি বলেন, “ভারতের সামনে দুটি পথ—ন্যায্যভাবে পানি ভাগাভাগি করা, অথবা পাকিস্তান নিজেই তার ন্যায্য ভাগ আদায় করবে।”
বিলাওয়াল আরও অভিযোগ করেন, ভারত রাজনৈতিক উদ্দেশ্যে সন্ত্রাসবাদকে ব্যবহার করছে এবং ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF) ইস্যুতে পাকিস্তানের সাফল্যকে খাটো করে দেখানোর চেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, “যখন পাকিস্তান FATF-এর ধূসর তালিকা থেকে সাদা তালিকায় ফিরেছে, তখন ভারত কূটনৈতিক চাপ ও মিথ্যা প্রচারণার মাধ্যমে আমাদের ফের ধূসর তালিকায় ফেরত পাঠানোর চেষ্টা করেছে।”
উল্লেখ্য, এর কয়েকদিন আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, ১৯৬০ সালের পানিবণ্টন চুক্তি পুনরুজ্জীবনের কোনো সম্ভাবনা নেই। এই চুক্তি ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর স্থগিত করা হয়।
বিলাওয়াল শেষ পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, “যদি দুই দেশ আলোচনায় না বসে এবং সন্ত্রাসবিরোধী বিষয়ে সমন্বয় না করে, তাহলে দ্বিপক্ষীয় উত্তেজনা আরও বাড়বে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট