ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ছুটির দিনেও খোলা থাকবে ডিএনসিসি, বিজ্ঞপ্তি প্রকাশ
আগামী শুক্র ও শনিবার ছুটির দিনেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) খোলা থাকবে। এ দুই দিন নাগরিকদের জন্য সব ধরনের সেবা প্রদান করা হবে। নগর ভবনসহ আঞ্চলিক কার্যালয়সহ সব পর্যায়ের অফিসও খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
আজ মঙ্গলবার (২৪ জুন) রাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, 'ডিএসসিসির পৌরকর ও দোকানভাড়া পরিশোধে বিশেষ সুযোগ ঘোষণা করা করেছে। যারা এখনো কর বা দোকানভাড়া পরিশোধ করেননি, তারা ১৫ শতাংশ সারচার্জ (জরিমানা) ছাড়া আগামী ৩০ জুনের মধ্যে পরিশোধ করতে পারবেন।'
বিজ্ঞপ্তিতে করদাতা ও দোকান মালিকদের এই সুযোগ নিতে আহ্বান জানানো হয়েছে।
এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর গতকাল সোমবার থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগর ভবনের প্রধান ফটক পুনরায় খুলে সেবা কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে ইশরাক অনুসারীদের অবস্থান কর্মসূচিও অব্যাহত রয়েছে।
গত ১৫ মে থেকে ৩ জুন পর্যন্ত নগর ভবন থেকে সব ধরনের নাগরিক সেবা বন্ধ ছিল। এই সময় দক্ষিণ সিটি কর্পোরেশনের ইশরাকপন্থি কর্মচারীরা নগর ভবনের প্রধান ফটক আটকে রেখে এবং প্রতিটি বিভাগে তালা ঝুলিয়ে সেবা কার্যক্রম বন্ধ রেখেছিলেন।
ঈদের বিরতির পর ১৫ জুন থেকে ইশরাক অনুসারীরা পুনরায় অবস্থান কর্মসূচি শুরু করেন। ফলে পরবর্তী সময়ে প্রধান ফটকসহ অন্যান্য বিভাগের তালা অব্যাহত ছিল। দীর্ঘদিন পর গতকাল প্রধান ফটকসহ সকল বিভাগের তালা খুলে সেবা পুনরায় চালু করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল