ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ঢাবিতে নবাব সলিমুল্লাহ চেয়ার প্রতিষ্ঠার প্রস্তাব
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নবাব স্যার সলিমুল্লাহর অবদানকে স্বীকৃতি দিতে বিশ্ববিদ্যালয়ে একটি 'নবাব সলিমুল্লাহ চেয়ার' প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান।
মঙ্গলবার রাতে নবাব সলিমুল্লাহর ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সলিমুল্লাহ মুসলিম হল আয়োজিত এক আলোচনা সভায় এ প্রস্তাব দেন তিনি। পরবর্তীতে নবাব পরিবারের সদস্যরাও এ বিষয়ে আগ্রহ প্রকাশ এবং সহযোগিতার আশ্বাস দেন।
অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান বলেন, নবাব সলিমুল্লাহকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব বেশি আলোচনা হয়নি, গবেষণা হয়নি। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তাকে নিয়ে যে ধরনের আলাপ হওয়া উচিত ছিল সেটি হয়নি। আমি মনে করি একাডেমিক ধাঁচে নবাব সলিমুল্লাহকে নিয়ে গবেষণা হওয়া উচিত। এরজন্য সলিমুল্লাহ চেয়ার প্রতিষ্ঠা অথবা সলিমুল্লাহ গবেষণা ইনিস্টিউট হওয়া উচিত।
পরে আলোচনা সভায় নিজের বক্তব্যে নবাব সলিমুল্লার বংশধর খাজা নাঈম মুরাদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব স্যার সলিমুল্লাহ চেয়ার কিংবা সেন্টার তৈরির কথা বলেছেন আমরা খুবই আনন্দিত। এর জন্য আমরা সব ধরনের সহযোগিতা করব। এই বঙ্গের শিক্ষাব্যবস্থায় যে ধরনের অবদান রেখেছেন তিনি তাতে শুধু এই বিশ্ববিদ্যালয়ে নয় স্কুল কলেজ পর্যায়েও টেক্সট বুক হওয়া উচিত বলে আমি মনে করি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন