ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে যা বললেন উপদেষ্টা
জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. ফাওজুল কবির খান।
তিনি বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে, তবে দেশে তেলের সরবরাহ ও মজুদ নিয়ে কোনো ধরনের উদ্বেগ নেই।
মঙ্গলবার (২৪ জুন) বিদ্যুৎ ভবনে লাফার্জহোলসিম সিমেন্টের সঙ্গে ১০ বছর মেয়াদি গ্যাস সরবরাহ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ড. ফাওজুল কবির বলেন, “যুদ্ধ চলাকালেও একটি তেলের জাহাজ নিরাপদে বন্দরে এসেছে। আমাদের পর্যাপ্ত মজুদ রয়েছে। তেল সরবরাহকারী বিভিন্ন উৎস থেকে আসে—যদিও সোর্স মধ্যপ্রাচ্য, তবুও অনেকে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার বাজার থেকেও সরবরাহ করে থাকেন। ফলে সরবরাহ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।”
তেলের দাম বাড়বে না এবং ভর্তুকিও বাড়ানো হবে না—এই অবস্থায় ঘাটতি কীভাবে পূরণ করা হবে জানতে চাইলে উপদেষ্টা বলেন, “আমাদের কিছু কুশন রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) হাতে কিছু অর্থ আছে, সেখান থেকে প্রয়োজন অনুযায়ী ঘাটতি সমন্বয় করা হবে।”
গ্যাস খাতে ভর্তুকির প্রসঙ্গে তিনি বলেন, “এই খাতে এখনই বাড়তি ভর্তুকি দেওয়ার সুযোগ নেই। কাফকোর সঙ্গে গ্যাস সরবরাহ চুক্তিও পুনর্মূল্যায়ন করা হচ্ছে। তাদেরকে বাজারদর অনুযায়ী মূল্য দিতে হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী