ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ফের পুশইন: বিএসএফ ঠেলে পাঠাল ৪৬ বাংলাদেশি
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সুনামগঞ্জ, সিলেট ও লালমনিরহাট সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৪৬ জন বাংলাদেশিকে ঠেলে পাঠিয়েছে। মঙ্গলবার ভোরে এই তিন সীমান্ত পয়েন্টে বাংলাদেশে প্রবেশের পর তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রাথমিকভাবে জানা গেছে, সবাই বাংলাদেশি এবং তারা অতীতে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।
সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে ২০ জনকে ঠেলে পাঠানো হয়। বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, বাগানবাড়ি সীমান্ত এলাকা থেকে আটক হওয়া এই ২০ জনের মধ্যে আট নারী, ছয় পুরুষ ও ছয় শিশু রয়েছে। তাদের বেশিরভাগের বাড়ি কুড়িগ্রামে, একজন পাবনার বাসিন্দা।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার দুপুরে তাদের ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুখলেছুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
একইদিন সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো হয় আরও ১৯ জনকে। তাদেরও আটক করে বিজিবি এবং পরে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়। বিজিবির তথ্যমতে, এসব ব্যক্তি কুড়িগ্রামের তিনটি পরিবারের সদস্য। তাদের মধ্যে ছয় পুরুষ, ছয় নারী ও সাত শিশু রয়েছে।
এর আগে ১২ জুনেও জৈন্তাপুরের দুটি সীমান্ত দিয়ে ২৩ জন এবং ছাতকের নোয়াকোট সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন করেছিল বিএসএফ।
এছাড়া, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ৮৮২ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে সাতজনকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। বিজিবি সদস্যরা তাদের আটক করে থানায় হস্তান্তর করেন। এদের সবাই খুলনার দৌলতপুর উপজেলার খালিশপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। সাতজনের মধ্যে রয়েছে তিন শিশু, দুই নারী ও দুই পুরুষ।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এসব পুশইন ঠেকাতে সীমান্তে টহল জোরদার করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী