ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ডেঙ্গুতে আক্রান্ত বাড়লেও মৃ’ত্যু নেই
রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ৩৯৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। এসব রোগীর মধ্যে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ১৫৭ জন আক্রান্ত হয়েছেন। এই সময়ে ডেঙ্গুতে দেশে কারও মৃত্যু হয়নি।
মঙ্গলবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সরকারি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৪ জন। এর মধ্যে বরিশাল বিভাগে সর্বাধিক ১৫৭ জন ভর্তি হয়েছেন। চট্টগ্রামে ৫৮ জন, ঢাকা বিভাগে ৩৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫০ জন, ঢাকা উত্তর সিটিতে ৪২ জন, খুলনা বিভাগে ৮ জন এবং রাজশাহী বিভাগে ভর্তি হয়েছেন ৪৪ জন।
এদিকে, একই সময়ে ৩৫৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৭ হাজার ৪৩০ জন। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৫৪৪ জন। ডেঙ্গুতে চলতি বছরে মৃত্যু হয়েছে ৩৪ জনের।
উল্লেখ্য, ২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যুবরণ করেন ৫৭৫ জন। তার আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হন এবং রেকর্ডসংখ্যক ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)