ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশে রোহিঙ্গা সহায়তায় এডিবির বড় অনুদান
বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং তাদের আশ্রয় দেওয়া স্থানীয় বাংলাদেশিদের জন্য মৌলিক অবকাঠামো ও জরুরি সেবা নিশ্চিত করতে ১ হাজার ৫৮ কোটি টাকার নতুন অর্থায়ন অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
মঙ্গলবার (২৪ জুন) এডিবির ঢাকা অফিস এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। এই অর্থায়নের মধ্যে ৭১৫ কোটি টাকা অনুদান এবং ৩৪৩ কোটি টাকা সহজ শর্তে ঋণ হিসেবে অনুমোদন পেয়েছে। এই অর্থ এডিবির দরিদ্র ও ঝুঁকিপূর্ণ সদস্য দেশগুলোর জন্য বরাদ্দকৃত এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড (এডিএফ) থেকে দেওয়া হবে।
‘ইন্টিগ্রেটেড সার্ভিসেস অ্যান্ড লাইভলিহুড ফর ডিসপ্লেসড পিপল ফ্রম মিয়ানমার অ্যান্ড হোস্ট কমিউনিটিস ইমপ্রুভমেন্ট প্রোজেক্ট’ শীর্ষক এই প্রকল্পের আওতায় পানি, পয়ঃনিষ্কাশন, স্বাস্থ্যবিধি, সড়ক ও সেতু নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, খাদ্য নিরাপত্তা এবং দুর্যোগ সহনশীল অবকাঠামো উন্নয়নের কাজ করা হবে। প্রকল্পটি কক্সবাজার এবং ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় সম্প্রদায়ের প্রয়োজন বিবেচনায় একটি অংশগ্রহণমূলক পদ্ধতি অনুসরণ করবে।
এছাড়া এই প্রকল্প সরকারকে ব্যবস্থাপনা ও বাস্তবায়নের ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধিতেও সহায়তা করবে।
এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইয়ুন জিয়ং জানান, “মিয়ানমার থেকে বাস্তুচ্যুত মানুষের সহায়তায় বাংলাদেশ সরকারকে সমর্থন দিতে পারা আমাদের জন্য আনন্দের। ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সামাজিক সংহতি এবং স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে এ সহায়তা দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, এই সহায়তা এডিবির পূর্ববর্তী ১৭১.৪ মিলিয়ন ডলারের অনুদান ও ঋণের পরিপূরক হিসেবে কাজ করবে, যা ২০১৮ সাল থেকে বাস্তুচ্যুত ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য বরাদ্দ দেওয়া হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ