ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাচন বুধবার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) প্রথম কাউন্সিল আজ বুধবার অনুষ্ঠিত হবে। কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবে নতুন নেতৃত্ব। সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও মুখপাত্র পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই চারটি পদের বিপরীতে লড়বেন ১১ জন প্রার্থী।
মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী একদিন পিছিয়ে আগামীকাল প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হবে। বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে প্লাটফর্মটির কেন্দ্রীয় কার্যালয় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে। ২৪ জন কাউন্সিলরের ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব পাবে বৈছাআ। নির্বাচন কমিশনার হিসেবে মোহাম্মদ রাকিব ও মো. ওয়াহিদ উজ্জামান দায়িত্ব পালন করবেন। গত ২৩ জুন এই নির্বাচনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে সভাপতি পদে লড়বেন সাবেক সমন্বয়ক রাশিদুল ইসলাম রিফাত। যিনি রিফাত রশীদ নামে পরিচিত। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। এছাড়া এ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক মোঃ জাকির হোসেন (মঞ্জু)।
সাধারণ সম্পাদক পদের জন্য লড়বেন তিনজন। তারা হলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভ্যুত্থানবিষয়ক বিশেষ সেলের সম্পাদক ও জুলাই ম্যাসাকার আর্কাইভের প্রতিষ্ঠাতা হাসান ইনাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক ইব্রাহীম নিরব এবং ঢাকা মহানগরের আহ্বায়ক ইব্রাহীম হোসেন মুন্না। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদের জন্য লড়বেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য মইনুল ইসলাম, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার সদস্য সচিব মোহাম্মদ সাজ্জাদ হোসেন এবং খুলনা জেলা শাখার আহবায়ক তাসনিম আহমাদ।মুখপাত্র পদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য সিনথিয়া জাহীন আয়েশা, ঢাকা মহানগর শাখার মুখপাত্র নুপুর আক্তার নোভা এবং সরকারি সোহরাওয়াদী কলেজ শাখার আহবায়ক মোঃ লিখন হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে