ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
অপরাধী যত বড়ই হোক, মব জাস্টিস সমর্থনযোগ্য নয়: রিজভী
অপরাধী যত বড়ই হোক না কেন, মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘গত তিনটি জাতীয় নির্বাচন ছিল শেখ হাসিনার একক নাটকীয় আয়োজন। ওই সময়কার সব নির্বাচন কমিশনারই ফ্যাসিবাদের অংশ ছিল। কিন্তু তারা যত বড় অপরাধীই হোক, বিচার হতে হবে আইনানুগ প্রক্রিয়ায়, উচ্ছৃঙ্খল জনতার হাতে নয়।’
রিজভী আরও বলেন, মব জাস্টিসের ঘটনায় দলের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি প্রশ্ন তোলেন আদালতে পুলিশের উপস্থিতিতেই আসামিরা কিভাবে জনতার হাতে হেনস্তার শিকার হচ্ছেন?
তিনি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং মব জাস্টিস বন্ধ করাই সরকারের প্রধান দায়িত্ব।
স্বাস্থ্যখাত নিয়েও সরকারের সমালোচনা করে রিজভী বলেন, দেশে আবারও করোনার প্রভাব বাড়ছে, ডেঙ্গু পরিস্থিতিও অবনতির দিকে। অথচ সরকার কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত