ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
নগর ভবনে দুই গ্রুপের সংঘর্ষ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে বিএনপি নেতা ইশরাক হোসেনের অনুসারী দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল বেলায় ঘটে যাওয়া এ ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন। আহতদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন মনির হোসেন (৪৫) ও মহিদুল ইসলাম (৩৫)। দুপুর সাড়ে ১২টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘দুপুরে আহত অবস্থায় দুইজন হাসপাতালে আসেন। প্রাথমিকভাবে জানা গেছে, তারা বিএনপি নেতা ইশরাক হোসেনের অনুসারীদের অভ্যন্তরীণ সংঘর্ষে জড়িয়েছিলেন। তারা বর্তমানে চিকিৎসাধীন।’
তাৎক্ষণিকভাবে সংঘর্ষের নির্দিষ্ট কারণ জানা না গেলেও রাজনৈতিক অভ্যন্তরীণ বিরোধ থেকেই এ ঘটনার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে সিটি করপোরেশনের কর্মকাণ্ড, নাগরিক সেবা ও ঢাকাবাসীর বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন ইশরাক হোসেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী