ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
খামেনির বার্তা: কোনো আগ্রাসন মানবে না ইরান
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এক বার্তায় স্পষ্ট করে জানিয়েছেন, ইরান কাউকে আঘাত করেনি, তবে কোনো ধরনের পরিস্থিতিতেই অন্যের আগ্রাসন মেনে নেবে না।
খামেনির তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে পোস্ট করা এক বার্তায় বলেন, "আমরা কারো আগ্রাসনের কাছে মাথা নত করব না—এটাই ইরানি জাতির যুক্তি।"
খামেনির এই বক্তব্য এলো এমন সময়ে যখন কাতারে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া একের পর এক আসছে। খামেনির এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে, ইরান আগ্রাসনের জবাবে প্রতিরোধ চালিয়ে যাবে।
এর আগে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি আল-উদেইদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আইআরজিসি (ইসলামি বিপ্লবী গার্ড কর্পস)। একইসঙ্গে ইরাকেও একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পাওয়া গেছে।
এই হামলাগুলো এমন সময় ঘটল যখন শনিবার দিনগত রাতে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ইরান আগেই সতর্ক করেছিল যে, যুক্তরাষ্ট্র যদি সরাসরি হামলা চালায়, তবে তার জবাব কঠিন হবে।
তবে মার্কিন প্রতিরক্ষা বিভাগ কিংবা কাতার সরকার এই হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। যদিও ইরান হামলার কথা স্বীকার করেছে। আল-উদেইদ ঘাঁটিকে ঘিরে ইতিমধ্যেই উচ্চ নিরাপত্তা সতর্কতা আরোপ করা হয়েছিল, যা এই অঞ্চলে চলমান হুমকির ইঙ্গিত দেয়।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনা মধ্যপ্রাচ্যে যুদ্ধকে আরও গভীর করবে এবং যুক্তরাষ্ট্রকে সরাসরি ইরান-ইসরায়েল সংঘাতে জড়ানোর সম্ভাবনা বাড়িয়ে তুলবে। এই পরিস্থিতি আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য, বিশেষ করে মধ্যপ্রাচ্যের জন্য গুরুতর প্রভাব ফেলতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ