ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
সাবেক সিইসিকে লাঞ্ছিত
অভিযুক্তরা সনাক্ত, গ্রেপ্তারে চলছে অভিযান
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছনার সঙ্গে জড়িত সবাইকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।
সোমবার (২৩ জুন) সন্ধ্যায় মো. হাফিজুর রহমান বলেন, "সাবেক সিইসি নুরুল হুদাকে আটকের সময় মব সৃষ্টির ঘটনায় অভিযুক্ত সবাই শনাক্ত। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।"
তিনি আরও বলেন, "উত্তরা পশ্চিম থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হানিফ মিয়া আটক আছেন। সে সাথে গিয়েছিল, তবে ভাইরাল ভিডিওতে তার কোনো ভূমিকা দেখা যায়নি। এ ঘটনায় প্রধান অভিযুক্ত এখনও আটক হয়নি।"
ওসি মো. হাফিজুর রহমান জানান, এ ঘটনায় রাতেই একটি মামলা হতে পারে।
এর আগে রবিবার রাজধানীর উত্তরা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতিতেই একটি দল তাকে ঘিরে শারীরিকভাবে হেনস্তা ও বিভিন্নভাবে লাঞ্ছিত করে। ঘটনার সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর