ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
প্রায় এক দশক পর বাংলাদেশি হাইকমিশনারের সঙ্গে মমতার সাক্ষাৎ
বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সোমবার (২৩ জুন) কলকাতার রাজ্য প্রশাসনের সদর দফতর ‘নবান্ন’-এ এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান। পাশাপাশি, তিনি বলেন, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মানুষের মধ্যে যে চিরায়ত ভাষাগত, সাংস্কৃতিক এবং অভিন্ন মূল্যবোধের আত্মিক সম্পর্ক রয়েছে, তা শুধু অর্থনৈতিক বা বাণিজ্যিক সম্পর্কের চেয়েও অনেক গভীর।
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা আরও আশাবাদ ব্যক্ত করেন যে, পশ্চিমবঙ্গের জনগণের সঙ্গে বাংলাদেশের ঐতিহ্যবাহী সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। সেইসঙ্গে, বাংলাদেশের সঙ্গে তার পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ের রাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকা-দিল্লির সম্পর্কে টানাপড়েন চলছে। এর মধ্যেই গত ২৯ মে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পরিচয়পত্র পেশ করেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। দায়িত্ব নেওয়ার দেড় মাস পর তিনি আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেন এবং এরপর মাসখানেকের ব্যবধানে মমতার সঙ্গে সাক্ষাতের সুযোগ পান।
উল্লেখযোগ্যভাবে, রিয়াজ হামিদুল্লাহর আগে দিল্লিতে নিযুক্ত দুই হাইকমিশনার—মুহাম্মদ ইমরান ও মোস্তাফিজুর রহমান—তাদের দায়িত্ব পালনকালে একাধিকবার চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। সে প্রেক্ষাপটে প্রায় ৯ বছর পর একজন বাংলাদেশি হাইকমিশনারের সঙ্গে মমতার এই সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি