ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
'মবের বিরুদ্ধে শক্ত অবস্থানে বিএনপি, দলের কেউ যুক্ত হলে ব্যবস্থা'
মবের বিরুদ্ধে বিএনপির শক্ত অবস্থান, সেখান থেকে সরে আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (২৩ জুন) বিকেলে গণফোরামারের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদার সঙ্গে মব জাস্টিসের বিষয়ে তিনি এই মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, বিএনপি বাংলাদেশের সহনশীল, পরস্পরের সম্মানবোধের রাজনীতির প্রতিষ্ঠার জন্য অঙ্গীকারবদ্ধ। এখান থেকে সরে আসার কোনো সুযোগ নেই। এই ধরনের মবোক্রেসির সঙ্গে যারা জড়িত, তা তাদের ব্যক্তিগত সমস্যা—এটা বিএনপির সমস্যা নয়।
তিনি জোর দিয়ে বলেন, বিএনপি মবের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে। দলের কেউ এর সঙ্গে যুক্ত হলে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, লন্ডন বৈঠকের মাধ্যমে নির্বাচনী অনিশ্চয়তা কেটে গেছে। ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকের পর ফেব্রুয়ারিতে নির্বাচনের আশ্বাসে জনগণের মধ্যে আশার আলো সঞ্চার হয়েছে। দেশ নির্বাচনী টানেলে প্রবেশ করেছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় নির্বাচন আয়োজনের সব সংশয় দূর হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী