ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা নিয়ে সংশোধিত প্রজ্ঞাপন জারি
নতুন একটি বিশেষ সুবিধা আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য। এই সুবিধা প্রযোজ্য হবে সরকারি ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারী, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং পুলিশ বাহিনীতে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও পেনশনভোগীদের ক্ষেত্রে।
সোমবার (২৩ জুন) অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা একটি সংশোধিত প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে সই করেছেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব দিলরুবা শাহীনা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, 'বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে ১ হাজার থেকে বাড়িয়ে ন্যূনতম ১ হাজার ৫০০ টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ২৫০ টাকা বাড়িয়ে ন্যূনতম ৭৫০ টাকা প্রদেয় হবে।'
এতে আরও বলা হয়েছে, 'পেনশন পুনঃস্থাপনকৃত কর্মচারীসহ সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মচারীদের ক্ষেত্রে যেসব পেনশনারের প্রাপ্য মাসিক পেনশনের পরিমাণ ১৭ হাজার ৩৮৯ টাকা ও তদূর্ধ্ব, তারা ১০ শতাংশ হারে এবং যেসব পেনশনারের প্রাপ্য মাসিক পেনশন ১৭ হাজার ৩৮৮ টাকা ও তদনিম্ন, তারা ১৫ শতাংশ হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন।'
জনস্বার্থে এ প্রজ্ঞাপন জারি করা হলো এবং ১ জুলাই ২০২৫ তারিখ হতে এটি কার্যকর হবে বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ