ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
দুদকের মামলায় ইসলামী ব্যাংকের সাবেক এমডি কারাগারে
সম্পদের প্রকৃত উৎস গোপন ও অর্থ আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মনিরুল মাওলাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এ আদেশ দেন।
দুদকের উপ-পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা ইয়াসির আরাফাত আদালতে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ তথ্য নিশ্চিত করে দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, যেহেতু মামলাটি চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়-১ থেকে দায়ের করা হয়েছে, তাই জামিন বা রিমান্ড সংক্রান্ত শুনানি ঢাকায় করা যাবে না। ফলে আসামিকে ঢাকার আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
এর আগে ২২ জুন দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
মামলার অভিযোগে বলা হয়েছে, মোহাম্মদ মনিরুল মাওলা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ভুয়া নথিপত্র তৈরি করে তা ব্যবহারের মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে এক হাজার ৯২ কোটি ৪৬ লাখ টাকা আত্মসাৎ করেছেন। সেই সঙ্গে তিনি অর্থের প্রকৃত উৎস গোপন করে মানিলন্ডারিংয়ের মাধ্যমে অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী