ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ভোটার তালিকায় ভুল ঠেকাতে দ্বিতীয়বার প্রুফ রিডিংয়ের নির্দেশ
সম্প্রতি ঘরে ঘরে গিয়ে সম্পন্ন হওয়া ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের পর এবার প্রাপ্ত তথ্যে কোনো ভুল আছে কি না, তা যাচাই করতে মাঠ কর্মকর্তাদের পুনরায় প্রুফ রিডিংয়ের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত কার্যক্রম আগামী ৩০ জুনের মধ্যে শেষ করার সময়সীমা নির্ধারণ করেছে সংস্থাটি।
সোমবার (২৩ জুন) নির্বাচন কমিশনের নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী এই নির্দেশনা দেশের সব আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন।
চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির আওতায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ, সুপারভাইজার দ্বারা যাচাই, মাঠপর্যায়ে নিবন্ধন এবং প্রুফ রিডিংসহ ডেটা আপলোড কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। তবে নাগরিকদের দেওয়া তথ্য সঠিকভাবে অন্তর্ভুক্ত না হলে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রে ভুল থাকার আশঙ্কা থেকে যায়।
এই ঝুঁকি এড়াতেই নির্বাচন কমিশন মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে, তথ্য যাচাই ও প্রুফ রিডিং কার্যক্রম আবারও পরিচালনা করতে হবে। এই প্রক্রিয়া এসওপি অনুযায়ী ৩০ জুনের মধ্যে শেষ করতে হবে।
উল্লেখ্য, চলতি হালনাগাদে প্রায় ৬০ লাখ নতুন ভোটার যুক্ত হচ্ছেন। এতে দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় ১২ কোটি ১৮ লাখে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী