ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি
চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রধান উপদেষ্টা বা তাঁর কার্যালয়ের ঊর্ধ্বতন কারও সঙ্গে সাক্ষাৎ না হলে আগামীকাল মঙ্গলবার যমুনা ঘেরাও কর্মসূচি পালন করা হবে।
সোমবার (২৩ জুন) দুপুর আড়াইটার দিকে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সমাবেশে এই ঘোষণা দেন বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি মো. ফয়জুল আলম সবুজ। সংগঠনটি চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাঁদের পরিবারের প্রতিনিধিত্ব করছে।
ফয়জুল আলম সবুজ বলেন, "আমরা শাহবাগে সড়ক ব্লকেড কর্মসূচি পালন করেছি। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা আমাদের জানিয়েছেন মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ করাবেন। তাই মঙ্গলবার সকাল ১০টার মধ্যে যদি আমাদের কোনো কিছু জানানো না হয় তাহলে আমরা যমুনা ঘেরাও কর্মসূচি পালন করব। এর আগে আমরা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করব।"
তিনি আরও বলেন, "আমরা ভেবেছিলাম নতুন সরকার আসায় আমরা সুষ্ঠু বিচার পাব। কিন্তু আমরা সেটা পাইনি। বর্তমান সরকার আসার পর অনেক আসামি মুক্তি পেয়েছে কিন্তু আমাদের বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া হয়নি।"
এর আগে সোমবার (২৩ জুন) দুপুর পৌনে ১টার দিকে শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এ সময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় ৪৫ মিনিট পর অবরোধ সরিয়ে তাঁরা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। ফলে সড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, "চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শাহবাগে সড়ক অবরোধ করেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। তাঁদেরকে সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার কথা বলে সময় নেওয়া হয়েছে। সেই পর্যন্ত তারা যেন মানুষের দুর্ভোগ সৃষ্টি হয় এমন কিছু না করে তা বুঝিয়ে জাদুঘরের সামনে নিয়ে আসা হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী