ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইরানে জিপিএস সংকেত বিপর্যয়, জাহাজ চলাচলে বিভ্রান্তি
ইরানের টোম্বাক বন্দরের আশপাশে নৌযান চলাচলের সময় জিপিএস ট্র্যাকিংয়ে বেশ কিছু অস্বাভাবিকতা দেখা গেছে। ট্র্যাকিং পর্যবেক্ষণে ধরা পড়েছে, অনেক জাহাজ স্থলভাগে গোলাকৃতি সারিতে অবস্থান করছে। একই ধরনের দৃশ্য দেখা গেছে বন্দরের উপকূলবর্তী এলাকাতেও।
বিশেষজ্ঞদের মতে, এটি একটি ‘জিপিএস সংকেত বিকৃতি’ বা ‘সংকেত বিপর্যয়’-সংক্রান্ত কৌশল, যা আধুনিক সময়ের যুদ্ধবিদ্যায় একটি নতুন ও জটিল মাত্রা যোগ করেছে। সাম্প্রতিক বছরগুলোতে যুদ্ধের ধরন পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই সংকেত বিকৃতি বড় ধরনের প্রযুক্তিগত হুমকিতে পরিণত হয়েছে।
জিপিএস সংকেত বিপর্যয় সাধারণত দুইভাবে ঘটে। একটি হলো ‘সংকেত দমন’, যেখানে জাহাজ বা বিমানের অবস্থান নির্ণায়ক যন্ত্রের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অন্যটি ‘মিথ্যা সংকেত পাঠানো’, যাতে করে সংশ্লিষ্ট যানবাহনকে ভুল তথ্য দিয়ে তাদের প্রকৃত অবস্থান থেকে সরিয়ে অন্য কোথাও পৌঁছে দেওয়া হয়।
এ ধরনের কৌশল ব্যবহারের পেছনে মূলত সামরিক উদ্দেশ্য কাজ করে। ড্রোন বা ক্ষেপণাস্ত্র যেন নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছাতে না পারে, সে উদ্দেশ্যে এই কৌশল প্রয়োগ করা হয়। একইসঙ্গে, শত্রু পক্ষের জাহাজ বা অন্যান্য লক্ষ্যবস্তুর অবস্থান আড়াল করতেও এটি ব্যবহৃত হচ্ছে।
তবে টোম্বাক বন্দরের সংকেত বিপর্যয়ের জন্য কে দায়ী, তা এখনো স্পষ্ট নয়। যদিও বিশ্লেষকদের ধারণা, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার পর থেকেই উপসাগরীয় অঞ্চলে এই ধরনের ঘটনার সংখ্যা বেড়েছে।
বিশ্বখ্যাত নৌ-পরিবহন বিশ্লেষণ সংস্থা উইন্ডওয়ার্ড জানিয়েছে, চলতি মাসের শুরু থেকে উপসাগরীয় অঞ্চলে এক হাজারের বেশি নৌযান এই সংকেত বিপর্যয়ের শিকার হয়েছে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এটি শুধু সামরিক ক্ষেত্রে নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তার দিক থেকেও একটি গুরুতর হুমকি তৈরি করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ