ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে অপসারণ ও যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন আরও তীব্র করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। কাফনের কাপড় পরে কলমবিরতির পর এবার তাঁরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন।
সোমবার (২৩ জুন) সকাল ৯টা থেকে তিন ঘণ্টার কলমবিরতি শেষে আগারগাঁওয়ের এনবিআর ভবনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি ও অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার এবং মহাসচিব অতিরিক্ত কর কমিশনার মিজ সেহেলা সিদ্দিকা।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার (২৪ জুন) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আন্তর্জাতিক যাত্রীসেবা ও রপ্তানি কার্যক্রম ছাড়া কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হবে। ঢাকার দপ্তরগুলোতে রাজস্ব ভবনে এবং ঢাকার বাইরে নিজ নিজ দপ্তরে এই কর্মসূচি চলবে। একই সঙ্গে এনবিআর চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করা হবে।
এছাড়া পূর্বঘোষিত প্রতিহিংসামূলক বদলি আদেশগুলো বাতিল না করলে এবং যদি নতুন কোনো নিপীড়নমূলক বদলির আদেশ দেওয়া হয় তাহলে ২৫ ও ২৬ জুন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আরও কঠোর কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। সেসব কর্মসূচিতেও আন্তর্জাতিক যাত্রীসেবা ও রপ্তানি ছাড়া বাকি সব কার্যক্রম বন্ধ থাকবে।
প্রসঙ্গত, গত ১২ মে সরকার এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে দুটি নতুন বিভাগ—রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ—গঠনের ঘোষণা দেয়। এর পর থেকেই এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে ধারাবাহিকভাবে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ