ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট চলাচলে নিষেধাজ্ঞা
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় হাউসবোট চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। হাওরের ওয়াচ টাওয়ার ও আশপাশের এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো পর্যটকবাহী হাউসবোট চলাচল করতে পারবে না।
রোববার (২২ জুন) রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয় সুনামগঞ্জ জেলা প্রশাসন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশগত ভারসাম্য বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া হাওরের প্রকৃতি ক্ষতিগ্রস্ত হয়—এমন যেকোনো ধরনের কার্যক্রম থেকেও সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। জেলার অন্যান্য পর্যটন এলাকাতেও প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে মানার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পরিবেশবিদ ও স্থানীয় সচেতন নাগরিকরা। তাদের মতে, বর্ষাকালে হাওরজুড়ে পাখি ও জলজ প্রাণীর প্রজনন মৌসুম হওয়ায় অতিরিক্ত নৌযান ও হাউসবোট চলাচল পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংগঠনের সভাপতি কাশমির রেজা বলেন, “টাঙ্গুয়ার হাওর একটি পরিবেশগত সংকটাপন্ন এলাকা। পর্যটনের নামে বেপরোয়া নৌযান চলাচল এই অঞ্চলকে ধ্বংস করে দিচ্ছে। গত ২০ বছরে এখানে প্রায় ৭০ শতাংশ জীববৈচিত্র্য হারিয়ে গেছে—যদিও এ নিয়ে গবেষণা খুবই কম হয়েছে।”
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর টাঙ্গুয়ার হাওর বর্ষা ও শীতে ভিন্ন রূপে পর্যটকদের মুগ্ধ করে। তবে ভ্রমণপ্রেমীদের মতে, বর্ষাকালেই হাওরের প্রকৃত সৌন্দর্য উপভোগ করা যায়। স্বচ্ছ পানিতে ভেসে থাকা হিজল-করচ বন, ঝরনার ধারা, অসংখ্য পাখির ডাক আর মেঘে ঢাকা নীল আকাশ—এই অনন্য পরিবেশই হাওরটিকে করে তোলে দেশের অন্যতম দর্শনীয় স্থান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী