ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জাতীয় গ্রিডে ত্রুটি
অন্ধকারে ঢাকার বিভিন্ন এলাকা
জাতীয় গ্রিডে সমস্যার কারণে রাজধানীর একাধিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)।
রবিবার (২২ জুন) রাত সাড়ে ১০টার দিকে পিজিসিবির পক্ষ থেকে জানানো হয়, গ্রিডে ত্রুটির ফলে গুলশান, বনানী, হাতিরঝিল, ফার্মগেট, কারওয়ান বাজার, রামপুরা, মগবাজার, সেগুনবাগিচা ও বকশি বাজারসহ ঢাকার বিভিন্ন এলাকায় বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে অন্ধকারে নিমজ্জিত হয়েছে এসব এলাকা।
সমস্যা সমাধানে কাজ চলছে বলেও জানিয়েছে পিজিসিবি।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মুখপাত্র শামীম হাসান জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)।
তিনি আরও বলেন, "রামপুরায় অবস্থিত পিজিসিবির একটি সাবস্টেশনে বৈদ্যুতিক গোলযোগ হয়েছে। এর ফলে মূলত ডিপিডিসির আওতাধীন যেসব এলাকা রয়েছে, সেসব এফেক্টেড হয়েছে।"
ডেসকো এলাকার বিদ্যুৎ পরিস্থিতি তেমনভাবে প্রভাবিত হয়নি। মূলত বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে রামপুরা, হাতিরঝিল, ফার্মগেট, বনানী, গুলশান ও মগবাজার এলাকায়। পিজিসিবির প্রকৌশলীরা সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
পরিস্থিতি স্বাভাবিক হতে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা সময় লাগতে পারে। প্রয়োজনে বিকল্প উপায়ে (বাইপাস) বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত