ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মৌসুমি-বাপ্পারাজসহ একাধিক তারকার ব্যাংক হিসাব জব্দ
আয়কর বকেয়ার অভিযোগে ২৫ জনের ব্যাংক হিসাব জব্দ করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ১৫ জুন সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ মন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সময়মতো কর পরিশোধ না করা কয়েকজন শোবিজ তারকার নামও উল্লেখ করা হয়েছে। তালিকায় রয়েছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, সাবিলা নূর, রেজাউল করিম বাপ্পারাজ, শবনম পারভীন, পারভীন জাহান মৌসুমী, আহমেদ শরীফ এবং নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান ‘নৃত্যাঞ্চল’।
এনবিআরের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই তারকাদের কার কত বকেয়া কর রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বকেয়া কর রয়েছে চিত্রনায়ক বাপ্পারাজের। যার পরিমাণ ১ কোটি ১০ লাখ ৮৭ হাজার ২৪১ টাকা। চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার বকেয়া কর ৫ লাখ ৩৩ হাজার ১০১ টাকা এবং অভিনেত্রী সাবিলা নূরের কর বকেয়া ৫ লাখ ৬৮ হাজার ১৪২ টাকা।
এ ছাড়া চিত্রনায়িকা শবনম পারভীনের বকেয়া করের পরিমাণ ৬ লাখ ৭৯ হাজার ১৯০ টাকা। চিত্রনায়িকা মৌসুমীর নামে বকেয়া রয়েছে ৩ লাখ ৬৭ হাজার ৬২৫ টাকা। অভিনেতা আহমেদ শরীফের কর বকেয়া ৪ লাখ ১৬ হাজার ৯৫৮ টাকা এবং নৃত্যশিল্প প্রতিষ্ঠান নৃত্যাঞ্চলের বকেয়া করের পরিমাণ ৭ লাখ ১৩ হাজার ৩৪২ টাকা।
এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, কর বকেয়ার বিষয়টি জানিয়ে সংশ্লিষ্ট শিল্পীদের কাছে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে। কয়েকজন সময় চেয়েছেন কর পরিশোধের জন্য। নির্ধারিত বকেয়া পরিশোধ হলে তাদের ব্যাংক হিসাব স্বাভাবিকভাবে চালু করা হবে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অভিনেত্রী মৌসুমী ও অভিনেতা আহমেদ শরীফ। দেশে অবস্থান করলেও এ বিষয়ে নুসরাত ফারিয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। সাবিলা নূরের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি এ বিষয়ে কিছু জানেন না। এ ছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন তারকা দাবি করেছেন, তাঁদের ব্যাংক হিসাব জব্দের বিষয়ে কোনো তথ্য তাঁরা পাননি এবং এখনো তাঁদের হিসাব সচল রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল